ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থাকে প্রশিক্ষণ দেবে জাতিসংঘ

    ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থাকে প্রশিক্ষণ দেবে জাতিসংঘ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছে জাতিসংঘের প্রতিনিধিদল। পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা বিচার প্রক্রিয়ায় কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আলোচনা করেছেন। তারা তদন্ত সংস্থা-প্রসিকিউশনকে টেকনিক্যাল সাপোর্ট ও প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আলোচনা করেছেন বলে জানা গেছে।

    সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রাইব্যুনাল পরিদর্শন করেন দুই সদস্যের প্রতিনিধিদল। তারা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে বৈঠক করেন।

    প্রতিনিধিদলে ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনের এশিয়া-প্যাসিফিক শাখার প্রধান ররি মুনগোবেন এবং সংস্থাটির এশিয়া প্যাসিফিক শাখার মানবাধিকার কর্মকর্তা লিভিয়া কোসেনজা। তারা বিচার প্রক্রিয়ার বিষয়ে তাদের ভাবনার বিষয় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে আলোচনা করেন।

    জাতিসংঘের প্রতিনিধিদলের আগমনের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ বিচার প্রক্রিয়ায় জাতিসংঘ কীভাবে সহযোগিতা করতে পারে তারা সে বিষয়ে আলোচনা করেন।


    তিনি বলেন, আমরা তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের প্রশিক্ষণের (ট্রেনিংয়ের) ব্যাপারে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। আমরা প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা চেয়েছি। তারা আমাদের (প্রসিকিউশন ও তদন্ত সংস্থা) প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ