ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • সাদ্দাম-ইনানসহ ছাত্রলীগের ২২০ জনের নামে মামলা

    সাদ্দাম-ইনানসহ ছাত্রলীগের ২২০ জনের নামে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ ছাত্রলীগের ২২০ জনের নামে মামলা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগ থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন।

    মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ২২০ জনের নাম উল্লেখ করে মোট ৩৭০ থেকে ৪২০ জনকে আসামি করা হয়।

    মামলা শেষে শাহবাগ থানার সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এসময় মামলার বাদী আরমান হোসেন বলেন, এর আগে ২৫ অক্টোবর শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় সবার নাম না আসায় যাবতীয় পর্যবেক্ষণ শেষে নতুন করে এ মামলাটি করা হলো।


    তিনি বলেন, আজকের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২২ জন ছাত্রলীগ নেত্রীর নাম উল্লেখ করা হয়েছে। যারা ১৫ জুলাই এবং এর আগে-পরে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে যেতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে বাধা দিয়েছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ