ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ভোলায় যৌথ অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক

    ভোলায় যৌথ অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে যৌথ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি দেশীয় অস্ত্রসহ দুইজন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।

    রোববার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার চরপাতা থেকে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন- লোকমান হোসেন ও তার ছেলে হাসনাইন। কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, আটক দুই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে ডাকাতি ও চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। জেলেদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় চরপাতা থেকে লোকমান ও তার ছেলে হাসনাইনকে গ্রেপ্তার করা হয়।

    কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. রিফাত হেসেন জানান, আটকদের অস্ত্রসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ