ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • লালমোহনে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন কমিটি গঠন

    লালমোহনে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের (ওইডঋ) কমিটি গঠিত হয়েছে।

    এতে সভাপতি মাওলানা আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মোহাম্মদ নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট লর্ডহাডিঞ্জ ইউনিয়ন কমিটি গঠন করা হয়।   

    শনিবার সকালে (ওইডঋ) লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের উদ্যোগে লর্ডহার্ডিঞ্জ বাজার জামে মসজিদে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী এম এ হাসান, সেক্রেটারী সোলাইমান জমাদার, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল আযম।

    উপদেষ্টা পরিষদের সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও  লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সেক্রেটারী মাওলানা মোহাম্মদের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভা সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রটারী মাওলানা মোহাম্মদ। 

    এসময় নবগঠিত কমিটির সদস্যদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানানো হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ