ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • সড়কের দুই পাশে অবৈধ স্ট্যান্ড, যানজটে নাকাল পৌরবাসী 

    সড়কের দুই পাশে অবৈধ স্ট্যান্ড, যানজটে নাকাল পৌরবাসী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৌলতখান পৌরশহরের প্রধান সড়কের দু’পাশে যানবাহনের অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। এসব স্ট্যান্ড সড়কের বড় অংশ দখল করে নিয়েছে। একারণে পৌরশহরে সৃষ্টি হয় তীব্র যানজটের। 

    ফলে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। 

    সরেজমিনে দেখা যায়, দৌলতখান পৌর শহরের শহীদ মিনার ও সেলিম  চত্বরে রাস্তার দুই পাশেই বাস, মাহিন্দ্র ও ব্যাটারি চালিত অটোরিক্সার অবৈধ স্ট্যান্ড। 

    শহীদ মিনার চত্বরে নূরু মিয়ার হোটেলের সামনের সড়কের পাশে ও সোনালী ব্যাংকের সামনে অটো রিক্সা ও বাস স্ট্যান্ড। এসব  স্ট্যান্ডের কোনো অনুমোদন নেই। স্থানীয় লোকজন জানায়, প্রতি শুক্র ও মঙ্গলবার পৌর শহরের দৌলতখান বাজারে সাপ্তাহিক হাট বসে। 

    এই দুইদিন সড়কের দুই পাশে ব্যবসায়ীরা অস্থায়ী দোকান নিয়ে বসে। এতে যানজট প্রকট আকার ধারণ করে।  পৌর শহরের বাসিন্দা স্কুল শিক্ষক ফরিদ হোসে জানায়, সড়কের দুপাশে বিভিন্ন যানবাহনের অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠায়  যানজটের সৃষ্টি হয়। 

    ফুটপাতও দখল করে নিয়েছে স্থায়ী ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানের  ব্যবসায়ীরা। ফলে রাস্তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পথচারীদের। 

    বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক জানান, সড়কের পাশে অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠায় শিক্ষার্থীদের যাতায়াতেসমস্যা হয়। 

    এ বিষয়ে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাছেদ আহমেদ বলেন, প্রতিদিন গড়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০০০ থেকে ১২০০ ব্যাটারিচলিত অটোরিক্সা দৌলতখান শহরে চলাচল করে। 

    কিন্তু সরকারিভাবে কোন স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়ে তারা সড়কের পাশে দাঁড়  করিয়ে রাখেন। স্ট্যান্ড নির্মাণের জন্য তারা একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানিয়েছেন। 

    এ বিষয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নিয়তি রাণী কৈরী বলেন, আমি কিছুদিন হলো পৌরসভার দায়িত্ব নিয়েছি। সকলের সাথে যোগাযোগ করে। নির্ধারিত স্থানে স্ট্যান্ডের ব্যবস্থা করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ