ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস বন্ধ, মালিকরা বলছেন ‌‘নিরাপত্তার সংকট’ তৃতীয় স্তরেও মিলেছে গ্যাস, দৈনিক ১২-১৫ মিলিয়ন ঘনফুট উত্তোলনের আশা আমতলীতে ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল শুরু বাকেরগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩ পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবরোধ, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ বরিশালে নদী বাঁচাতে গিয়ে মরছে খাল বরিশালে রাতভর পাহারায় বিএনপির নেতাকর্মীরা, নৈরাজ্য প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
  • ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরগুনায় গাছ পড়ে একজনের মৃত্যু

    ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরগুনায় গাছ পড়ে একজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরগুনার বেতাগী উপজেলায় গাছ চাপা পড়ে আশ্রাফ আলী (৬১) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে হঠাৎ ঝড়ো হাওয়ায় বেতাগী উপজেলা ছোট মোকামিয়া নামক এলাকায় গাছ ভেঙে তার নিচে চাপা পড়ে এ ঘটনা ঘটে।

    নিহত আশ্রাফ আলী বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা নামক এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।


    খোঁজ নিয়ে তার স্বজন সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বেতাগীর ছোট মোকামিয়া নামক এলাকায় রওনা হন আশ্রাফ আলী। এ সময় ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে হঠাৎ করে দমকা হাওয়া শুরু হলে একটি চম্পল গাছ ভেঙে পড়ে। এ সময় তার নিচে চাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বেতাগীতে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ