ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  •  ‘দানা’ মোকাবেলায় পিরোজপুরে প্রস্তুত ৫৬১ আশ্রয়কেন্দ্র

     ‘দানা’ মোকাবেলায় পিরোজপুরে প্রস্তুত ৫৬১ আশ্রয়কেন্দ্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় পিরোজপুরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। প্রস্তুত রয়েছে জেলার ৫৬১টি আশ্রয়কেন্দ্র। 

    বুধবার (২৩ অক্টোবর) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। জেলা প্রশাসক বলেন, দুর্যোগের সময় দুর্যোগ কবলিতদের আশ্রয় দেওয়ার লক্ষ্যে ২৯৫টি সাইক্লোন শেল্টার এবং ২৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৫৬১টি আশ্রয়কেন্দ্র এবং পর্যাপ্ত মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। 

    এসব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৮০ হাজার ৫০০ মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়াও দুর্যোগ কবলিতদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, চাল ও শিশু খাদ্য ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থ মজুত রয়েছে। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি, প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ