ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • সচিবালয়ে বিশৃঙ্খলা

    আটক ২৬ শিক্ষার্থী গ্রেফতার, ২৮ জনকে পরিবারের জিম্মায় মুক্তি

    আটক ২৬ শিক্ষার্থী গ্রেফতার, ২৮ জনকে পরিবারের জিম্মায় মুক্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৫৪ শিক্ষার্থীকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছে।

    এ মামলায় আটক ৫৪ জনের মধ্যে ২৬ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বাকি ২৮ শিক্ষার্থীকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।


    বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।


    তিনি জানান, বুধবার সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৫৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।

    ডিসি তালেবুর রহমান আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬০-৭০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করে একটি মামলা রুজু করেছে। আটক ৫৪ জনের মধ্যে ২৬ জনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি ২৮ জনকে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ