ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুতে দোয়া  

    সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুতে দোয়া  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সদ্য প্রয়াত সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুহুল আমীন গাজীর জীবন ও কর্মের ওপর আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

    দৈনিক সংগ্রাম লেখক ও পাঠক ফোরামের আয়োজনে শনিবার বেলা ১১ টায় লালমোহন প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম। সংগ্রামের লালমোহন উপজেলা প্রতিনিধি মাহাবুব আলমের সভাপতিত্বে ও সংবাদের উপজেলা প্রতিনিধি শাহীন কুতুবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হক, লালমোহন থানার ওসি তদন্ত মাসুদ আলম হাওলাদার, লালমোহন প্রেসক্লাব আহবায়ক সোহেল আজীজ শাহীন, প্রেসক্লাব সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার প্রমুখ। 

    অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্য থেকে রুহুল আমীন গাজীর জীবন ও কর্মের উপর আলোচনা করেন ইত্তেফাক প্রতিনিধি এসবি মিলন, ইনকিলাব জেলা প্রতিনিধি জহিরুল হক সেলিম ও জনকণ্ঠ প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলাল। 

    সভায় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ উপজেলার সর্বস্তরের গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ