ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বিএনপি নেতা রবির পদ স্থগিত

    বিএনপি নেতা রবির পদ স্থগিত
    শেখ রবিউল আলম রবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।  

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি রবিকে দেওয়া হয়েছে।

    সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বিএনপি নেতা রবিউল আলম রবিকে দলীয় পদ স্থগিত করা হয়েছে।  তিনি জানান, হত্যা মামলার আসামি হওয়ার কারণে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।

    প্রসঙ্গত, রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার প্রতিবেদনে রবির নাম ওঠে আসে। এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। যার মধ্যে তিন নম্বর আসামি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রবি। তিনি আবাসন প্রতিষ্ঠানটির মালিক। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতারে অভিযান চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ