ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • ১৪ মাসে কুরআনের হাফেজ শিশু মুজাহিদ

    ১৪ মাসে কুরআনের হাফেজ শিশু মুজাহিদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাত্র ১৪ মাসেই কুরআন হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করেছে ৯ বছরের শিশু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুজাহিদুল ইসলাম। তার এ কৃতিত্বে তার পরিবার, এলাকাবাসী ও শিক্ষকরা অভিভূত।

    সোমবার মুজাহিদের কুরআনের হাফেজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জামিয়া রশিদিয়া ছতরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রহমতুল্লাহ কাসেমী।

    শিশু মুজাহিদের বাবা ইসমাঈল ভূঁইয়া জানান, ছোটবেলা থেকেই কুরআন হিফজের বিষয়ে মুজাহিদের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। মাদরাসায় ভর্তির জন্য মুজাহিদ নিজেই বায়না ধরলে তাকে ২০২২ সালে জামিয়া রশিদিয়া ছতরপুর মাদ্রাসায় নুরানি বিভাগে ভর্তি করি। ২০২৩ সালের আগস্ট মাসে মুজাহিদ কুরআন হিফজ শুরু করে। মাত্র ১৪ মাসের মধ্যেই মুজাহিদ ৩০ পারা কুরআন মুখস্ত করে কুরআনের হাফেজ হয়।

    মুজাহিদের হিফজের শিক্ষক হাফেজ মাওলানা হুসাইন আহমদ বলেন, মুজাহিদ মাত্র সাড়ে ১৪ মাসে ৩০ পারা হেফজ করে প্রতিভার স্বাক্ষর রেখেছে। প্রতিদিনই মুজাহিদের কুরআনের সবক নিয়েছি। সে খুবই পরিশ্রমী ও মেধাবী ছাত্র। মুজাহিদ বড় হয়ে একজন ইসলামিক স্কলার হতে চায়।


    মুজাহিদের এই অর্জনে মাদরাসার ছাত্র-শিক্ষক সবাই গর্বিত ও আনন্দিত উল্লেখ করে জামিয়া রশিদিয়া ছতরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রহমতুল্লাহ কাসেমী বলেন, মুজাহিদুল ইসলাম মাত্র ৯ বছর বয়সে কুরআনের হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার প্রবল আকাঙ্ক্ষা ছিল তার। মুজাহিদ আমাদের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। আল্লাহ তার ভবিষ্যত জীবনকে ইসলামের পথে কবুল করুক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ