ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানে অলআউট বাংলাদেশ

    ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানে অলআউট বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুরু থেকেই চাপে থাকলেন ব্যাটাররা। একের পর এক উইকেট হারাল দল। মাঝেমধ্যে কেউ এসে দু একটি চার-ছক্কা হাঁকালেন বটে। কিন্তু তাতে রান হলো না খুব একটা।  

    রোববার গোয়ালিয়রে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। শুরুতে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১২৭ রান করেছে বাংলাদেশ।  

    ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান লিটন দাস। অর্শদীপ সিংয়ের বলে চার হাঁকিয়ে শুরু করেন তিনি। কিন্তু পরের বলেই তুলে মারতে গিয়ে আউট হয়ে যান লিটন। উদ্বোধনী জুটিতে তার নতুন সঙ্গী পারভেজ হোসেন ইমনও বড় করতে পারেননি নিজের রান।

    ৯ বলে ৮ রান করে অর্শদীপ সিংয়ের বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়ে যান ইমন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের ব্যাটে কিছুটা আশা দেখে বাংলাদেশ।  

    বরুণ চক্রবর্তীর এক ওভারে ১৫ রান নেন তারা দুজন। অবশ্য পাওয়ার প্লের শেষ ওভারে মায়াঙ্ক যাদব দিয়ে দেন মেডেন। ছয় ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান করে বাংলাদেশ।

    পরের ওভারেই ১৭ বলে ১২ রান করে তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন হৃদয়। ২ বলে ১ রান করে ফেরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও।  

    রিশাদ হোসেন পাঁচ বলের ইনিংসে হাঁকান একটি চার ও ছক্কা। কিন্তু বরুনের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দেন ১১ রান করে। এরপরের গল্পটা মেহেদী হাসান মিরাজের। তার সঙ্গী হয়ে ২৩ রানের জুটি গড়েছিলেন তাসকিন আহমেদ।   কিন্তু তিনি রান আউট হয়ে ফিরে যান। ৩২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন মিরাজ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ