ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • চরফ্যাশনে শিক্ষক দিবসে আলোচনা সভা 

    চরফ্যাশনে শিক্ষক দিবসে আলোচনা সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে শিক্ষকদের একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। সভায়  শিক্ষকনেতারা শিক্ষকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন দাবিগুলো তুলে ধরেন। 

    বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) বেলা সারে দশটায় চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউনহলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    সভায় চরফ্যাশন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মহিউদ্দিন সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  তাশেম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার খলিলুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  শফিকুল ইসলাম প্রমূখ। 
    এসময় শিক্ষা নেতারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা বলেছেন, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকদের মধ্যে কোন বেতন ও গ্রেড বৈষম্য রাখা যাবে না। 

    অষ্টম শ্রেণী পাস একজন সরকারি গাড়িচালক ১২তম গ্রেডে বেতন পান, উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা পাসের যোগ্যতায় নার্সরা জাতীয় পে-স্কেলের দশম গ্রেড পাচ্ছেন, উচ্চ মাধ্যমিকসহ ৪ বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপ-সহকারী কৃষি কর্মকতারা দশম গ্রেড, পুলিশের এসআইরা স্নাতক যোগ্যতায় দশম গ্রেড এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় দশম গ্রেড পাচ্ছেন। অথচ স্নাতক পাস একজন প্রাথমিক শিক্ষক পান ১৩ তম গ্রেড। তাই সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়ন করাসহ একইসাথে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ