ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দলের কর্মীসমাবেশ 

    চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দলের কর্মীসমাবেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ১৭ বছর পর চরফ্যাশন উপজেলা সেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে জনতার ঢল নেমেছে।

    বুধবার বিকেলে ২১টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা প্রাণ ফিরে পাওয়ার মত উৎস উদ্দীপনা ও মিছিলে মিছিলে চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে উপজেলা সমাবেশে আসতে দেখা গেছে। 

    এসময় সেচ্ছাসেবক দল সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ এর নেতৃত্বে সকল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন রঙের প্লাকাড, ফেস্টুনসহ নানা রঙের ব্যানারে   ফ্যাশন স্কয়ার থেকে শহরের প্রদান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে সমাবেশে অংশ নেন।

    এসময় মীর শাহাদাত হোসেন ছায়েদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাবেক তিন বারের সফল সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের হাতকে শক্তিশালী করে বিএনপি তাদের হারানো ভোলা-৪ চরফ্যাশন মনপুরা আসনটিকে পুনরায় উদ্ধার করবো। এজন্য  সকলকে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান। 

    সমাবেশে সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাবিব মেঘাবান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শিহাব উদ্দিন, পৌর সেচ্ছাসেবক দল সভাপতি রিয়াজ উদ্দিন ছফল মাতাব্বর, সম্পাদক রফিকুল ইসলাম বিপ্লবসহ উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ