ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ভাল্বের প্যাকেটে ইয়াবা পাচারের সময় যুবক আটক

     ভাল্বের প্যাকেটে ইয়াবা পাচারের সময় যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের চকরিয়ায় ইলেকট্রিক ভাল্বের প্যাকটে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের সময় ৬ হাজার ৮০০পিস ইয়াবা ও ৭৫ হাজার নগদ অর্থসহ নূর মোহাম্মদ (২৬) নামের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। 

    গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এসএ পরিবহনের অফিস থেকে তাকে আটক করা হয়। নূর মোহাম্মদ উপজেলার শাহারবিল ইউনিয়নের রামপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে।
     
    থানা পুলিশ সূত্রে জানা যায়, 'কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার চালান পাচার হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করে পুলিশ। পরে নূর মোহাম্মদকে চ্যালেঞ্জ করলে তার হাতে থাকা একটি ব্যাগে বেশ কিছু ভাল্বের প্যাকেটে মোড়ানো ৬ হাজার ৮০০পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৭৫ হাজার টাকা জব্ধ হয়।' 

    চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, 'আটক ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে আজ শুক্রবার মাদক আইন মামলায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজাতে পাঠানো হয়েছে।'


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ