ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • ডিআইজি মঞ্জুর মোর্শেদ

    কোনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা

    কোনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম।

    বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ভোলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।


    ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেন, কোনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ওই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। সব অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স।

    তিনি আরও বলেন, পুলিশের হাত আর নিচু হবে না। মাদক দমনে এখন থেকে পুলিশের ব্যাপক অভিযান চলবে।

    এছাড়া দুর্গাপূজার বিষয়ে তিনি বলেন, হিন্দু ভাই-বোনরা নিশ্চিন্তে তাদের দুর্গাপূজা করবেন। আপনারা বাংলাদেশের গর্বিত নাগরিক। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।

    ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ