ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • বিআইডব্লিউটিসি চেয়ারম্যান আসায় তড়িঘড়ি করে সি-ট্রাক চালু

    বিআইডব্লিউটিসি চেয়ারম্যান আসায় তড়িঘড়ি করে সি-ট্রাক চালু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যান্ত্রিক ত্রুটির অজুহাতে গত ৮ মাস ধরে বন্ধ ছিল যাত্রীবাহি সি-ট্রাক এসটি শহীদ আবদুর রব সেরানিয়াবাত।

    বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার সাথে জেলার যোগাযোগের একমাত্র নৌরুটিতে সি-ট্রাকটি বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে ট্রলারে যাতায়াত করতেন যাত্রীরা।

    তবে ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, সি-ট্রাক ড্রাইভার ও বিআইডব্লিটিসি’র কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে টেন্ডারে পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস ইয়ানুর এন্টার প্রাইজ সিন্ডিকেট করে সি-ট্রাকটি বন্ধ রেখে বেশি লাভের আশায় ট্রলারে করে যাত্রী পারাপার করাতো। একই অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মনপুরার ছাত্র নেতারাও।

    এদিকে শুক্রবার বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ড. একেএম মতিউর রহমান মনপুরার হাজিরহাট ও রামনেওয়াজ ঘাট পরিদর্শনে আসছেন এমন খবরে ঠিকাদার প্রতিষ্ঠানটি একদিন আগে (বৃহস্পতিবার) তড়িঘড়ি করে ভোলা-মজু চৌধুরী হাট রুটে চলাচলকারী একটি সি-ট্রাক এনে বিকেল থেকে তজুমুদ্দিন-মনপুরা রুটে যাত্রী পারাপার করেন।

    জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে দুই বছরের জন্য মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে সি-ট্রাকটি চলাচলে মেসার্স ইয়ানুর এন্টাপ্রাইজকে ইজারা দেয় বিআইডব্লিটিসি।
    এদিকে অভিযোগের অস্বীকার করে মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে সি-ট্রাক ইজারা পাওয়া ইয়ানুর এন্টার প্রাইজের পক্ষে নুরু উদ্দিন জানান, এসটি শহীদ আবদুর রব সেরানিয়াবাদ সি-ট্রাকটি যান্ত্রিকত্রুটি সহ অন্যান্য মেরামতের কাজ নারায়নগঞ্জের বিআইডব্লিটিসি’র ডকইয়ার্ডে চলছে। সি-ট্রাক মেরামতে কাজ শেষ হলে ফের এই নৌরুটে চলাচল করবে।

    এ ব্যাপারে বিআইডব্লিটিসির ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, সি-ট্রাক ড্্রাইভার রাব্বির ব্যাপারে অভিযোগ পাওয়ার পর তাকে অন্যত্র বদলি করা হয়েছে। 
    তবে কবে নাগাদ সি-ট্রাক নৌরুটে চলাচল করবে এ ব্যাপারে জানাতে না পারলেও আগের সি-ট্রাকটি নারায়নগঞ্জ বিআইডব্লিটিসি’র ডকইয়ার্ডে মেরামতের কাজ চলছে বলে জানান তিনি।

    এদিকে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা হাজিরহাট ল্যান্ডিং স্টেশন ও রামনেওয়াজ লঞ্চ ঘাট পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ড. একেএম মতিউর রহমান। 

    পরে মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে দ্বীপ উপজেলার যাত্রীদের দুর্দশার চিত্র তুলে ধরে দ্রুতগামীর একটি সি-ট্রাক প্রতিনিয়ত চলাচলের দাবী করেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান সাঈদুজ্জামান, ওসি জহিরুল ইসলাম ও ছাত্র আন্দোলনের নেতারা।

    পরে বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ড. একেএম মতিউর রহমান জানান, প্রতিনিয়ত মনপুরা-তজুমুদ্দিন রুটে যাত্রী পারাপারে সি-ট্রাক চালু থাকবে বলে আশ্বস্ত করেন। এছাড়াও হাজিরহাট ল্যান্ডিং স্টেশন ঘাটে একটি অত্যাধুনিক পল্টুন দেওয়া হবে বলে জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ