ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • লালমোহনে ১০ শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান

    লালমোহনে ১০ শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ১০ পরিবারের প্রত্যেককে নগদ এক লাখ টাকা করে ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছে জামায়াতে ইসলামী।

    বৃহস্পতিবার দুপুর ১২ টায় লালমোহন গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুদান বিতরণ করা হয়। 

    উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে, গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। 

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল অঞ্চল টিম সদস্য ও জেলা তদারককারী ফখরুদ্দিন রাজি, ভোলা জেলা আমির জাকির হোসেন মাস্টার, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ প্রমুখ। 

    প্রধান অতিথি নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, এখন সকল ধরনের মিছিল মিটিং বন্ধ রেখে শহীদ পরিবার এবং দেশ গঠনের কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। অর্থ ব্যাবস্থা, শিক্ষা সহ সকল সেক্টরকে ঢেলে সাজাতে হবে।

    বিকেলে উপজেলার দালাল বাজার সেরাজিয়া ফাজিল মাদ্রাসা ও উপজেলার ডাওরী এলাকায় আরও দুটি পৃথক সমাবেশে উপস্থিত শহীদ পরিবারের সাথে মিলিত হয়ে শোক ও শান্তনা জানিয়ে অনুদান প্রদান করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ