ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস বন্ধ, মালিকরা বলছেন ‌‘নিরাপত্তার সংকট’ তৃতীয় স্তরেও মিলেছে গ্যাস, দৈনিক ১২-১৫ মিলিয়ন ঘনফুট উত্তোলনের আশা আমতলীতে ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল শুরু বাকেরগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩ পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবরোধ, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ বরিশালে নদী বাঁচাতে গিয়ে মরছে খাল বরিশালে রাতভর পাহারায় বিএনপির নেতাকর্মীরা, নৈরাজ্য প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
  • হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি করা আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

    হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি করা আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি করা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

    দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে মঙ্গলবার (১৪ আগস্ট) ভোরে আমতলার পাড় এলাকার নিজ বাড়ি থেকে ঢাকার পিবিআই তাকে গ্রেপ্তার করে।

    বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    সদর থানার ওসি আবুল কাসেম মো. মিজানুর রহমান বলেন, শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলা এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

    অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, ঢাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম বরগুনায় এসে জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে গেছে।

    এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে জাহাঙ্গীরের কথা বলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

    শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির সোমবার (১২ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে প্রায় তিন মিনিট কথা হয় বলে জানান তিনি। শেখ হাসিনা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালানোর নির্দেশনা দেন এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে (সদ্য বাতিল হওয়া শোক দিবস) যথাযথভাবে পালন করার নির্দেশ দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ