ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ

    ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ বিমান ঘাঁটিতে অবতরণ করেছেন শেখ হাসিনা। এরপর বিকেলে তিনি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    এদিকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবগত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।


    জানা গেছে, দ্রুত ভারত থেকে লন্ডন যাবেন শেখ হাসিনা। এর আগে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গণভবন ছাড়েন।

    শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনি ও তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। যাওয়ার আগে তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন। তবে সেই সুযোগ পাননি তিনি।

    ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, এরই মধ্যে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা।


    গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার।

    সূত্র: এনডিটিভি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ