ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • বরিশালে পুলিশবক্সে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা, টিয়ারশেল নিক্ষেপ

    বরিশালে পুলিশবক্সে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা, টিয়ারশেল নিক্ষেপ
    আন্দোলনকারীরা পুলিশবক্সে ভাঙচুর চালায়। 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের নথুল্লাবাদে পুলিশবক্সে ভাঙচুর করেছে একদল শিক্ষার্থী।

    আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকার পুলিশবক্সে ভাঙচুর চালায়।

    এতে অন্তত ৭ পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন, কনস্টেবল লোকমান ও কাওসারের নাম জানা গেছে।

    পরে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করলে, শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে ওই এলাকা ত্যাগ করে। এর আগে দুপুর থেকেই ৪০-৫০ জন শিক্ষার্থী নথুল্লাবাদে সড়ক অবরোধ করে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলী আশরাফ ভুইয়া বলেন, আন্দোলনকারীরা না বুঝেই পুলিশবক্সে হামলা চালিয়েছে। এ ঘটনায় কনস্টেবল লোকমানের মাথা ফেটে গেছে। তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

    অন্যদিকে সরকারি বিএম কলেজে কোটা আন্দোলনকারীদের ইট-পাটকেলে অন্তত আরও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান তিনি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ