ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

    পিরোজপুরে স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে বিএনপিতে যোগদান করেছেন আতিকুর রহমান খান হৃদয় নামের এক যুবক। বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপিতে যোগদান করেন।

    আতিকুর রহমান পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কলিশাখালী এলাকার আ. হান্নান খান ও আয়েশা সিদ্দিকা দম্পতির বড় ছেলে।

    আতিকুর রহমান বলেন, ‌‌আমাকে জোর করে ২০১৬-১৭ সালে ছাত্রলীগ পিরোজপুর পৌর শাখার কমিটিতে সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। আমি এই সংগঠনে ২০১৯-২০ সাল পর্যন্ত অন্তর্ভুক্ত ছিলাম। এরপর থেকে আমি ছাত্রলীগের কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত নেই। বর্তমানে আমি বিএনপিতে যোগদান করে বিএনপি ও এর পক্ষে কাজ করতে চাই।

    বাবা আ. হান্নান খান বলেন, আমার ছেলে হৃদয় কখনোই ছাত্রলীগ-আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল না। কিন্তু বর্তমানে আমরা খুব মানবেতর জীবনযাপন করছি। এর একমাত্র কারণ প্রতিনিয়তই আমার ছেলেকে খুঁজতে বাসায় পুলিশ প্রশাসনের লোকজন আসে। যা আমাদের কাছে অত্যন্ত বিব্রতকর।


    তিনি আরও বলেন, আমার ছেলে কোনো মামলার আসামি না, কোনো আওয়ামী লীগ নেতা না; আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। তাই আমার ছেলে সম্পূর্ণভাবে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির পক্ষে কাজ করতে চায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ