ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরিশালে বিশ্ব যুব দক্ষতা দিবস পালন 

    বরিশালে বিশ্ব যুব দক্ষতা দিবস পালন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে আইআইডি, ইয়ুথ ফর পলিসি আয়োজিত দিনব্যাপী সেশন অনুষ্ঠিত হয়।

    পার্লামেন্টারি কোকাস অন ইকুয়ালিটির সহযোগিতায় ও ইয়ুথ ফর পলিসির উদ্যোগে আইআইডি বরিশাল শাখার সদস্যরা সেশনের আয়োজন করেন।  এতে ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে যুক্ত ছিলো 'প্রান্তিক'। দিনব্যাপী  সেশনে বরিশালের বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান এর ২০ জন তরুন অংশ নেয়। 

    এসময় ইট্রারেকটিভ সেশন, গেমস ও আলোচনার মাধ্যমে তারা নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষের সমস্যা চিহ্নিতকরণ ও তার ভেতর থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি বের করে সমাধানের সঠিক উপায় সম্পর্কে জানতে পারে। সেশন শেষে প্রেজেন্টেশন উপস্থাপনের মাধ্যমে তরুণরা তুলে ধরেন তাদের মতামত। 

    আয়োজক আসিফ ইকবাল জানান, তরুণরাই আগামীর বিশ্ব কে নেতৃত্ব দেবে ।তাই এখন থেকেই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। নিজেদের মনন বিকাশের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের অংশ হতে হবে। এ ধরনের কর্মশালা তরুণদের মেধা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    অংশগ্রহনকারীরাও আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম জানায়, ডিজাইন থিংকিং আমার কাছে বেশ নতুন প্রক্রিয়া।  সেশনের মাধ্যমে আমি মনে করি আমার কাজের ক্ষেত্রে কোন সামাজিক সমস্যা নির্ধারণ করতে এড়ি বেশ কার্যকরী ভূমিকা পালন করবে। 

    এছাড়াও গ্লোবাল ইলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী  আশিকুল ইসলাম আবির বলেন, সামাজিক সংগঠনের সাথে কাছ করছি বেশ কবছর ধরে। তবে আজকের এই ধারনা আমার কাছে একেবারেই নতুন। আমার মনে হয় এই ধরনের উদ্যোগ আরো নেওয়া উচিত। এতে আমাদের মতো তরুণরা আরো উদ্যোমী হয়ে কাজ করতে পারবে।

     কমিউনিটির বিভিন্ন সমস্যা সমাধানে ডিজাইন থিংকিং এর উপর সম্পন্ন হয় সেশনটি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ