ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস বন্ধ, মালিকরা বলছেন ‌‘নিরাপত্তার সংকট’ তৃতীয় স্তরেও মিলেছে গ্যাস, দৈনিক ১২-১৫ মিলিয়ন ঘনফুট উত্তোলনের আশা আমতলীতে ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল শুরু বাকেরগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩ পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবরোধ, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ বরিশালে নদী বাঁচাতে গিয়ে মরছে খাল বরিশালে রাতভর পাহারায় বিএনপির নেতাকর্মীরা, নৈরাজ্য প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
  • স্কুল ব্যাগে বইয়ের পরিবর্তে মিলল গাঁজা, আটক ২

    স্কুল ব্যাগে বইয়ের পরিবর্তে মিলল গাঁজা, আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে স্কুল ব্যাগ থেকে ২ কেজি গাঁজাসহ মিলন মোল্লা (৪০) ও গোলাম রাব্বি (২৬) নামের দুইজন মাদক কারবারিকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সকালে আমতলী চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়। 

    আটক মিলন মোল্লা বরিশালের রূপাতলী এলাকার মৃত্যু সিকান্দার মোল্লার ছেলে আর গোলাম রাব্বি বরিশাল কোতোয়ালি থানার ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি গ্রামের মৃত্যু আইউব আলীর ছেলে।

    বরগুনা ডিবি কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ সকালে অভিযান পরিচালনা করে একটি স্কুল ব্যাগ থেকে ২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করে।


    পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যান। বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বশির আলম বলেন, শুক্রবার সকালে আমতলী চৌরাস্তা এলাকায় ওই দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করি। এ সময় স্কুল ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।


    তিনি জানান, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। ওই দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ