ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা
  • পাথরঘাটায় ৪ দোকান আগুনে পুড়ে ছাই

    পাথরঘাটায় ৪ দোকান আগুনে পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাথরঘাটায় ৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পাথরঘাটা পৌর শহরের পুরাতন বাজার উকিল পট্টি ও ষ্টুডিও পট্টিতে গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিক এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

    অগ্নিকান্ডের খবর পেয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকনুজ্জামান খান, অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।

    ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন ও উপস্থিত স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও কম্পিউটার ফটোকপি ও ষ্টুডিওসহ মোট চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

    পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। তদন্ত চলছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ