ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ইংল্যান্ডকে বিদায় করতে চেতনাবিরোধী কিছু করবে না অস্ট্রেলিয়া

    ইংল্যান্ডকে বিদায় করতে চেতনাবিরোধী কিছু করবে না অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজেদের বৃহত্তর স্বার্থে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ক্লোজ ব্যবধানে জিতে গ্রুপ পর্বেই ইংল্যান্ডকে বিদায় করে দেওয়ার কথা জানিয়েছিলেন জশ হ্যাজলউড। এটা করতে পারলে দারুণ হবে—এমন মন্তব্যের পর থেকেই বেশ সমালোচনা হচ্ছে অস্ট্রেলিয়ান পেসারের। 


    শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে এমন কিছু ইচ্ছাকৃতভাবে করলে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। আইসিসির এক ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো দলের ক্ষতি করার উদ্দেশ্যে ক্রিকেট খেললে নিষিদ্ধ হবেন অধিনায়ক। এমন আলোচনার পর অস্ট্রেলিয়া তাদের কথার ভোল পাল্টিয়েছে। প্যাট কামিন্সের কথায় তেমনি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 


    এমন আলোচনা যখন হচ্ছে তখন হ্যাজলউডের মন্তব্যকে প্যাট কামিন্স জানিয়েছেন, কথাচ্ছলে বলা কথা। মাঠে অস্ট্রেলিয়া চেতনাবিরোধী হয় এমন কিছু কখনো করবে না সেটিই জানিয়েছেন এই পেসার। তিনি বলেছেন, ‘মাঠে খেলতে নামলে সেরাটাই দিতে হবে আপনাকে। অন্যথা সেটা চেতনাবিরোধী হয়ে যায়। জশির সঙ্গে কথা হয়েছে। সেদিন সে কিছুটা মজের ছলে বলেছিল। যদিও বিষয়টা একটু অপ্রাসঙ্গিক ছিল। আমরা স্কটল্যান্ডের বিপক্ষে জেতার চেষ্টা করব।’ 


    এর আগে ইংল্যান্ডের কোচ ম্যাথিউ মটও জানিয়েছিলেন, হ্যাজলউড হয়তো মজা করেছে। ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় বেড়ে উঠেছি এবং দলটির (অস্ট্রেলিয়া) প্রতিটি ম্যাচ জয়ের মানসিকতা সম্পর্কে অবগত থাকায় আমি নিশ্চিত তারা সামনে এগিয়ে আসবেই। আমি খুব করে আশা করছি একজন ভালো মানুষ কথাচ্ছলে এটা বলেছে, যে আসলে মজা করছিল।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ