ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবের ২৫০০

    প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবের ২৫০০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টিম প্রিঞ্জলের করা বলটা লেগ সাইডে ঠেলে দিয়ে দৌড়ে ১ রান নিলেন সাকিব। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ২ হাজার ৫০০ রান পূর্ণ হলো।

    নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ২ হাজার ৫০০ রানের মাইলফলকে পৌঁছেছেন সাকিব। তার নিকটতম স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই মুহূর্তে তার নামের পাশে ২ হাজার ৩৪৮ রান। ১২৫ ম্যাচের ১২২ ইনিংসে সাকিব ব্যাট করেছেন ১২০’র বেশি স্ট্রাইকরেটে, মাহমুদউল্লাহর ক্ষেত্রে সংখ্যাটা ১১৮’র ঘরে।


    পরের ওভারেই ফিফটি পূর্ণ করেছেন সাকিব। তার ৩৮ বলের এ ফিফটি এলো ২৪ মাস পর। সবশেষ ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে অর্ধশত রানের দেখা পেয়েছিলেন তিনি। দেশের হয়ে টি-টোয়েন্টিতে এটা তার ১৩তম ফিফটি, তিন ফরম্যাট মিলিয়ে ১০০তম।


    নামের পাশে ২ হাজার ৪৫১ রান নিয়ে ডাচদের বিপক্ষে খেলতে নেমেছিলেন সাকিব। তখন ২ উইকেট হারিয়ে বাংলাদেশ বিপদে। তানজিদ তামিমকে সঙ্গী করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি। তানজিদ ফিরে যান ২৬ বলে ৩৫ রান করে। এরপর তাওহীদ হৃদয় ৯ রান করে আউট হলে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়েন বাংলাদেশ অলরাউন্ডার। তানজিদের সঙ্গে ৪৮ রানের জুটির পর রিয়াদের সঙ্গে সাকিবের হয় ৪১ রানের জুটি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ