ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • দক্ষিণ আফ্রিকাকে হারাতে ১১৪ রান প্রয়োজন বাংলাদেশের

    দক্ষিণ আফ্রিকাকে হারাতে ১১৪ রান প্রয়োজন বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তানজিম সাকিব এবং তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিংয়ে ২৩ রানে ৪ উইকেট হারানোর পর ডেভিড মিলার আর হেন্ডরিকস ক্লাসেনের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। দু’জন মিলে গড়েন ৭৯ রানের জুটি। মাঝে লিটন দাস মিলারের একটি ক্যাচ মিস করেন লিটন দাস।

    কিন্তু তাসকিন আহমেদের দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হয়ে যান হেনরিক্স ক্লাসেন। এরপর রিশাদ হোসেনের বলে বোল্ড হন ডেভিড মিলারও। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করে দক্ষিণ আফ্রিকা।

    এর আগে তানজিম সাকিবের বিধ্বংসী বোলিংয়ের সঙ্গে জ্বলে ওঠেন তাসকিন আহমেদও। তার বলে সরাসরি বোল্ড হয়ে যান প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম। টানা তৃতীয় ওভার বল করতে এসে আবারও উইকেট নিলেন তানজিম হাসান সাকিব। ট্রিস্টান স্টাবস ক্যাচ দিলেন সাকিব আল হাসানের হাতে।

    দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে ২৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেট নেন তানজিম সাকিব এবং ১ উইকেট নেন তাসকিন আহমেদ।


    এর আগে টস জিতে ব্যাট করতে নেমে তানজিম সাকিবের প্রথম বল দেখে খেলেছিলেন কুইন্টন ডি কক। দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে বসলেন তিনি। পরের বলে বাউন্ডারি। এরপর সিঙ্গেল।

    স্ট্রাইকে গেলেন অপর ওপেনার রিজা হেন্ডরিকস। মারমুখি ব্যাটার হিসেবে পরিচিত তিনি। কিন্তু তানজিম সাকিবকে খেলতে সমস্য হলো তার। ওভরের শেষ বলে হলেন পরাস্ত। এলবিডব্লিউ হয়ে গেলেন প্রোটিয়া ওপেনার রিজা হেন্ডরিকস।

    প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু উপহার দিলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ১১ রান হজম করলেও ১টি উইকেটের পতন তো ঘটাতে পেরেছেন তিনি।

    নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় ওভারে বল করতে এসে যেন আরও বেশি বিধ্বংসী তানজিম সাকিব। এবার ওভারের তৃতীয় বলে সরাসরি বোল্ড করে দেন তিনি কুইন্টন ডি কককে। ১১ বলে ১৮ রান করে আউট হন ডি কক। মাঝের ওভারে অবশ্য তাসকিন আহমেদকেও ছক্কা হাঁকিয়েছিলেন কুইন্টন ডি কক।

    ৮ বলে ৪ রান করে তাসকিনের বলে বোল্ড হয়ে যান এইডেন মারক্রাম। ট্রিস্টান স্টাবস ৫ বলে কোনো রান না করে আউট হন তানজিম সাকিবের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে। এরপর ৭৯ রানের জুটি গড়েন মিলার ও ক্লাসেন।

    মাঝে বাংলাদেশের দুর্ভাগ্য। ১১তম ওভারে বল করতে এসেই ডেভিড মিলারের উইকেট নিতে পারতেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বলে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মিলার। কিন্তু লিটন দাস ছিলেন পুরোপুরি অপ্রস্তুত।


    তিনি ক্যাচটি তালুবন্দী করতে পারলেন না। পারলে, প্রোটিয়ারা আরও অনেক বেশি চাপে পড়ে যেতো। শেষ পর্যন্ত ৪৪ বলে ৪৬ রান করেন ক্লাসেন। ৩৮ বলে ২৯ রান করেন মিলার।

    এর আগে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম।

    বাংলাদেশ একাদশ

    তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

    দক্ষিণ আফ্রিকা একাদশ

    কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ডরিকস, এইডেন মারক্রাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশভ মাহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া, ওটনিয়েল বার্টম্যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ