ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় কৃষককে পিটিয়ে জখম 

    কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় কৃষককে পিটিয়ে জখম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় বাড়ির মধ্যে  হাঁস প্রবেশ করার জেরে হেলাল সরদার (৪০) নামে এক কৃষককে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিবেশীরা । সোমবার শেষ বিকেলে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।  স্বজনরা রক্তাক্ত অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে করেছেন। 

    স্থানীয় সূত্র ও হাসপাতালের শয্যায় গুরুতর আহত কৃষক হেলাল সরদার সাংবাদিকদের জানান, আমার পালিত হাঁস প্রতিবেশী আব্বাসের বাড়িতে গেলে কারণ জানতে চান তিনি। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে আব্বাস হাওলাদার ও শহীদ খাঁন আমাকে কাঠের রুয়া-চ্যারা দিয়ে আমার মাথায় প্রচণ্ড আঘাত করে এবং এলোপাথাড়ি পেটাতে থাকে। এরফলে আমার মাথা ফেটে গেলে সেখানেই অজ্ঞান হয়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি। এ বিষয়ে কলাপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছেন বলেও তিনি জানান।

    অভিযুক্ত আব্বাসের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার পরিবার নিয়ে গাল মন্দ করায় আমি হেলালকে মেরেছি।

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান গনমাধ্যমকে জানান, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে  তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ