ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • আমতলীতে তরমুজ ফাটিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা!

    আমতলীতে তরমুজ ফাটিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে মাজহারুল ইসলাম নামের এক চাষির খেতের বাড়ন্ত  তরমুজ ফাটিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। প্রায় ৪ লাখ টাকা ঋণ নিয়ে বর্গা নেয়া ২৪  বিঘা জমিতে এ তরমুজের আবাদ করেছিলেন অসহায় এই কৃষক। 

    গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যন্জয়  গ্রামের বিলে এ ঘটনা ঘটে। 

    শুক্রবার সকালে মাজহারুল ইসলাম  খেতে গিয়ে দেখেন বড় বড় সাইজের বাড়ন্ত প্রায় ৫ শতাধিক তরমুজ কুপিয়ে ফাটিয়ে  টুকরো টুকরো করা হয়েছে। উপড়ে ফেলা হয়েছে কিছু গাছও। 

    জানা যায়, চাষি মাজহারুল ইসলামের খেতের তরমুজগুলোর অধিকাংশই আকারে ছোট। গত কয়েকদিন পূর্বে মাজহারুল ইসলামের বাড়ীর মিরাজ, দেলোয়ার, আনোয়ার, মামুন, ওমেন, তাকে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারধর করে এবং তরমুজ কিভাবে বিক্রি করে তা দেখে নেওয়ার  হুমকি দেন। 

    শুক্রবার  বিকেলে ক্ষেতে গিয়ে দেখা যায়, অশ্রুসজল চোখে দাড়িয়ে  আছেন  কৃষক মাজহারুল ইসলাম। কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক কষ্ট করে দিনরাত শ্রম দিয়ে তরমুজ চাষ করেছি। এখন আমার সব শেষ হয়ে গেল।

    পারিবারিক বিরোধে মিরাজ, দেলোয়ার, আনোয়ার, মামুন, ওমেন, আমাকে জোর করে ধরে নিয়ে মারধর করেছে এবং তরমুজ কিভাবে বিক্রি করে লাভ করবো তা দেখে  নেওয়ার  হুমকি দেন। তারাই আমার তরমুজ নষ্ট করেছে। আমি এর বিচার চাই।  অভিযোগের বিষয় ওমেন তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বিকার করেছেন। 
     
    এ ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখোয়াত হোসেন তপু  বলেন, এ ঘটনায়  এখোনো কোন অভিযোগ পাই নাই।  অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ