ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • রাখাইন জনগোষ্ঠীর ৩০ ছাত্রী পেল বাইসাইকেল

    রাখাইন জনগোষ্ঠীর ৩০ ছাত্রী পেল বাইসাইকেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন জনগোষ্ঠীর ৩০ জন শিক্ষার্থী পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ওইসব শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মহিব এমপি। 

    প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুলআহসান,পটুয়াখালী-বরগুনা বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি নিউ নিউ খেইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা,ধুলাসর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল মাষ্টার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির। এছাড়া কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো. ফরিদ উদ্দিন বিপুসহ রাখাইন জনগোষ্ঠীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে ১০০ জন রাখাইন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ৮০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৩০ জন রাখাইন ছাত্রীকে স্কুলে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল তুলে দেয়া হয়। এছাড়া কলাপাড়া রাখাইন জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী হিসেবে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় রাখাইন শিক্ষার্থী ম্যাচোখেন মৌকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ