ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ
  • মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির গণসংযোগ

    মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির গণসংযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে পৃথক লিফলেট এবং গণসংযোগ করেছে জেলা ও মহানগর বিএনপি।

    শনিবার (০৯ মার্চ) বেলা ১১টায় বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয় চত্বর থেকে মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু হয়।


    পরে মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির এবং যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

    এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা (দক্ষিণ) বিএনপি দলীয় কার্যালয় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। পরে তারা নগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

    এ সময় জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

    প্রায় একই সময়ে জেলা (উত্তর) বিএনপি দলীয় কার্যালয় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    বিএনপির পৃথক কর্মসূচি উপলক্ষে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ