ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ

    বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের বিদ্যুৎ শাখায় কর্মরত রাস্তার বাতির সুইচ অন-অফকারীদের (লাইটম্যান) কাজের সুবিধার্থে সাইকেল ও রেইনকোট বিতরণ করা হয়েছে। 

    বৃহস্পতিবার সকালে ‘সাইকেল ও রেইনকোট বিতরণ’ শীর্ষক আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রয়োজনীয় সরঞ্জাম কর্মচারীদের হাতে তুলে দেয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ করেন।

    কর্মকর্তারা জানান, নগরীর বিভিন্ন সড়কে স্থাপিত স্ট্রিট লাইট নিয়মিত ও নির্ধারিত সময়ে চালু ও বন্ধ রাখার দায়িত্ব পালন করেন বিদ্যুৎ শাখার মাঠ পর্যায়ের কর্মীরা। তাদের দায়িত্ব পালনে গতি ও কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি বর্ষাকালে প্রতিকূল আবহাওয়ায় নিরাপদে ও নির্বিঘ্নে কাজ করার সুযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করেছে বরিশাল সিটি করপোরেশন।

    তারা আরও বলেন, সাইকেল সরবরাহের ফলে কর্মীরা দ্রুত বিভিন্ন এলাকায় পৌঁছে দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি রেইনকোট ব্যবহারের মাধ্যমে বৃষ্টি উপেক্ষা করেও নির্ধারিত সময়ে রাস্তার বাতি নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। এতে নগরবাসী আরও উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা পাবেন বলে আশা প্রকাশ করা হয়।

    অনুষ্ঠানে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, সচিব রুম্পা শিকদারসহ কর্মকর্তা, বিদ্যুৎ শাখার দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ