ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ
  • সাধারণ মানুষের সেবা করার জন্য প্রার্থী হয়েছি: এসএম জাকির হোসেন 

     সাধারণ মানুষের সেবা করার জন্য প্রার্থী হয়েছি: এসএম জাকির হোসেন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোন ষড়যন্ত্র জনগণের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছন আসন্ন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

    শুক্রবার বিকেলে সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সিংহেরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    তিনি বলেন, আমি নিজের চেয়ার বড় করতে চেয়ারম্যান প্রার্থী হইনি, সাধারণ মানুষের সেবা করার জন্য প্রার্থী হয়েছি, তাদের জন্য কিছু করতে চাই।

    এসএম জাকির হোসেন আরও বলেন, নির্বাচনে অংশ নিলেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়, এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছি এটা শুনে আবারোও  আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যতোই ষড়যন্ত্র আসুকনা কেনো আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবোনা। নির্বাচন করবোই ইনশাআল্লাহ। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সমাজসেবক মামুন খান।  এছাড়াও উপস্থিত ছিলেন, শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মামুন হোসেন, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আবুয়াল মাসুদ মামুন, ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    পরে টুঙ্গিবাড়িয়ার পতাং বাজার ও চন্দ্রমোহন ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন এসএম জাকির হোসেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ