ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ
  • বরিশালে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

    বরিশালে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং নগরীর ৩০টি ওয়ার্ডে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচারসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে ৭ মার্চ পালিত হয়েছে। 

    এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্ত্বরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এরপর মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠন এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ পর্যায়ক্রমে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। 

    এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, আজকের এই দিনের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

    সকাল সাড়ে ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় প্রশাসন, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, পুলিশ সুপার, সিভিল সার্জন, গণপূর্ত বিভাগ, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। 

    বেলা ১১টার দিকে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

    দিবসটি উপলক্ষ্যে সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

    এছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচারসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয় দিবসটি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ