ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন কারামুক্ত

    বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন কারামুক্ত
      কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কারামুক্ত হলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। তিন মাস ২৮ দিন কারাভোগের পর আজ শুক্রবার (১ মার্চ) কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

    গত বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে তিন মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তির পথ উন্মুক্ত হয়। এর আগে আরো চারটি মামলায় তিনি জামিন পান।


    এর মধ্যে দুটি মামলায় হাইকোর্ট ও দুটি মামলায় সিএমএম আদালত থেকে তার জামিন মেলে। গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সৃষ্ট ঘটনায় ২ নভেম্বর রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে পুলিশ। পরবর্তী সময়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়েরকৃত রমনা থানার মামলায় ছয় দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে মামলাসহ রমনা থানায় দায়েরকৃত দুটি এবং পল্টন থানায় পাঁচটিসহ মোট সাতটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে।


     এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে জামিন আবেদন আইনানুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দেন হাইকোর্ট। গত ৩০ জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ