ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কৃষি পণ্যের মূল্যবৃদ্ধি তদন্তে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

    কৃষি পণ্যের মূল্যবৃদ্ধি তদন্তে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আলু, পেয়াজ-ডিমসহ অন্যান্য কৃষি পণ্যের মূল্যবৃদ্ধির ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    জনস্বার্থে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার (২৮ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

    রুলে কৃষি বিপণন আইন ২০১৮ এর (৪)(ছ) অনুসারে উৎপাদন স্থলে বাজার অবকাঠামো ও বাজার ব্যবস্থাপনা করার ব্যর্থতা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়েছেন। একইসঙ্গে কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

    রিটে কৃষি মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও কৃষি অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

    ‘নির্বিকার কর্তৃপক্ষ পণ্য কিনে ঠকছেন ভোক্তা: আলুর কেজি এক লাফে বাড়ল ১৫ টাকা’ শিরোনামে গত ২৬ ডিসেম্বর একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে আলু, পেঁয়াজসহ কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং কৃষি বিপণন আইনের ৪(ছ) বিধান বাস্তবায়ন করে কৃষিপণ্য উৎপাদন এলাকায় বাজার অবকাঠামো স্থাপনে নিষ্ক্রিয়তা নিয়ে রিটটি করা হয়।

    সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক এ রিট করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ