ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়

    কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে জাপা থেকে অব্যাহতি

    কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে জাপা থেকে অব্যাহতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

    শুক্রবার (১২ জানুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

    কাজী ফিরোজ রশিদ দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় উপমন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা–৬ আসনের সাবেক সংসদ সদস্য।

    এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই আসনেই দলের মনোনয়ন পেয়েছিলেন। তবে আওয়ামী লীগ ঢাকা-৬-এ জাপাকে ছাড় দেয়নি বলে মনোনয়ন প্রত্যাহার করে নেন ফিরোজ রশীদ।

    আর সুনীল শুভ রায় প্রয়াত হু‌সেইন মুহম্মদ এরশা‌দের প্রেস অ্যান্ড প‌লি‌টিক্যাল সে‌ক্রেটা‌রির দা‌য়িত্ব পালন করেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ