ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • মহিপুরে নেশাগ্রস্ত ছেলেকে অভিনব কায়দায় শাস্তি দিলেন বাবা 

    মহিপুরে নেশাগ্রস্ত ছেলেকে অভিনব কায়দায় শাস্তি দিলেন বাবা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহিপুরে নেশাগ্রস্ত মাতাল ছেলেকে রশি দিয়ে হাত-পা বেধে অভিনব কায়দায় শাস্তি দিলেন তার বাবা। শনিবার মহিপুরের স্লুইজগেট এলাকার ইউনুচ মিয়ার ছেলে এলাকার চিহ্নিত মাদকসেবী শাওন (১৮) কে মাতলামির কারণে কাদার ভিতরে তার হাত-পা  রশি দিয়ে বেধে শাস্তি দেন পিতা ।

    স্থানীয় সূত্রে জানা যায়, শাওন দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। সন্তানের অপকর্মের কারণে এলাকার লোকজন তার পিতা ইউনুচ মিয়াকে বিভিন্ন ধরনের কটুক্তি করে আসছে।সঙ্গবদ্ধ ভাবে মাদক সেবন করে মাতলামি করার কারণে এমন শাস্তি দিলে পরবর্তীতে এলাকার লোকজন নেশাগ্রস্ত শাওনের হাত-পা বাধা রশি খুলে দেন।

    শাওনের বাবা ইউনুস এ প্রতিবেদককে জানান, ছেলের অন্যায় আচরণে অতিষ্ঠ হয়ে রশি দিয়ে বেধে রেখেছিলাম।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ