ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • অন্য কোনো শূন্য আসনে ভোট করবেন না ইনু

    অন্য কোনো শূন্য আসনে ভোট করবেন না ইনু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অন্য কোনো আসন ফাঁকা হলেও সেখান থেকে নির্বাচন করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। টেলিফোনে গনমাধ্যমকে  তিনি বলেছেন, ‘যেখানে আমি নির্বাচন করি, নির্বাচন করলে এখানেই করবো।’ 

    কুষ্টিয়া-২ আসনে (মিরপুর-ভেড়ামারা) ১৪ দলীয় জোটের পক্ষে নৌকা প্রতীকে ভোট করে এবার পরাজিত হয়েছেন ইনু।

    জাসদ সভাপতি হাসানুল হক ইনু এর আগের তিন বার ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন। এবার ২৩ হাজার ৩৫৪ ভোটের ব্যবধানে হেরেছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের কাছে। কামারুল ট্রাক প্রতীকে ১ লাখ ২৫ হাজার ৭৯৯ ভোট পেয়েছেন, আর ইনু নৌকা মার্কায় ভোট পেয়েছেন ৯২ হাজার ৪৪৫।

    নির্বাচনে পরাজয়ের পর থেকে তিনি প্রশাসনের নিষ্ক্রিয়তা, সিস্টেমেটিক কারচুপি, আওয়ামী লীগের নেতৃত্বের একাংশের বিরোধিতা, মাস্তানদের ভোট ডাকাতি ও ১৮টি সেন্টারে ভোটের হিসেবে গড়মিলের অভিযোগ করে আসছেন।

    এসব ব্যাপারে কী উদ্যোগ নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বের একাংশের বিরোধিতার বিষয়টি রাজনৈতিক বিষয়। এটি রাজনৈতিকভাবেই নিষ্পত্তি হবে ভবিষ্যতে, সময় লাগবে। 

    আর প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারটি জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া, আট বছরেও শেষ হবে না। সুতরাং এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। নির্বাচন সংক্রান্ত কোন মামলা ৬ মাসে নিষ্পত্তি করার বিধান যতদিন হবে না, ততদিন প্রতিকার পাওয়া আশা দুরাশা।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ