ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • তালা ভেঙে পল্টন কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা

    তালা ভেঙে পল্টন কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে মূল ফটকের তালা ভেঙে নেতাকর্মীদের নিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি।

    এসময় রিজভী বলেন, পুলিশ তালা লাগিয়ে চাবি নিয়ে যায়। চাবি চাওয়ার পরও দেয়নি। তাই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছি।

    গণতন্ত্রের আন্দোলন করেছেন জানিয়ে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম। জনগণের দাবির প্রতিধ্বনি করেছি আমরা।

    কার্যালয়ে এখন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলবে। বিকেল ৩টায় বিএনপির স্থায়ী কমিটির নেতারা সংবাদ সম্মেলন কথা বলবেন বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী।

    প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দেয় পুলিশ। একইসঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। এরপর থেকেই তালা ঝুলছে।

     

    ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সবশেষ ৫ জানুয়ারি মধ্যরাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ