ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ক্ষমতাসীনদের পালানো ছাড়া কোনো পথ নেই: রিজভী

     ক্ষমতাসীনদের পালানো ছাড়া কোনো পথ নেই: রিজভী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের জনগণ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে, তাই ক্ষমতাসীনদের পালানো ছাড়া কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

    জনগণ ভোট বর্জন করেছে এই মর্মে ধন্যবাদ জানিয়ে বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশান এলাকায় লিফলেট বিতরণ করেছেন এই বিএনপি নেতা।

    এসময় তিনি বলেন, শেখ হাসিনা গণতান্ত্রিক প্রস্থানের পথ হারিয়েছেন, তাই পালানো ছাড়া কোনো পথ নেই।

    এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন, অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের অবৈধ শপথ গ্রহণ জনগণ মানে না। দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

    বিএনপি’র এই নেতা আরও বলেন, এইচ এম এরশাদও নির্বাচন দিয়ে শপথ গ্রহণ করে সরকার গঠন করেছিলেন। তবে সেই অবৈধ সরকার টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগের এই অবৈধ সরকারও টিকবে না। তিনি জানান, গণতন্ত্রকে মুক্ত করতে বিএনপি’র আন্দোলন চলতেই থাকবে।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ