ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি
  • স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকায় ভোটদিন: আবুল হাসানাত আবদুল্লাহ

    স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকায় ভোটদিন: আবুল হাসানাত আবদুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজ নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের নৌকা মার্কার প্রার্থী আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ। 

    রোববার বিকেলে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ভোটারদের প্রতি তিনি এ আহবান জানান। 

    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিচুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান, জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ মুন্সী প্রমুেখ। 

    উঠান বৈঠকে দুই সহস্রাধিক নেতাকর্মীরা অংশগ্রহন করেন। এরআগে শনিবার বিকেলে উপজেলার খাঞ্জাপুর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ