ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি
  • নতুন বছরের প্রথম প্রহরে 

    বরিশাল বিশ্ববদ্যালয়ের উপাচার্যের সাথে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় 

    বরিশাল বিশ্ববদ্যালয়ের উপাচার্যের সাথে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

    ১ জানুয়ারি রাত ১২ টায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ৪টি হলের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য হল পরিদর্শনে আসেন।  

    নতুন বছর উপলক্ষে তিনি শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটেন এবং তাদেরকে  মিষ্টিমুখ করান । বছরের প্রথম প্রহরে উপাচার্যকে পাশে পেয়ে হলগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

    উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই হচ্ছো এ বিশ্ববিদ্যালয়ে মূল চালিকাশক্তি, বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তোমাদের হাত ধরেই বরিশাল  বিশ্ববিদ্যালয়ে সামনে এগিয়ে যাবে। 

    তোমরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে। উপাচার্য শিক্ষার্থীদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।  

    এসময়  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রভোস্টবৃন্দ, আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ