ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি
  • চরমোনাই দরবার শরীফে জাহিদ ফারুকের গণসংযোগ

    চরমোনাই দরবার শরীফে জাহিদ ফারুকের গণসংযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে গণসংযোগ করেছেন সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক। রোববার দুপুরে চরমোনাই দরবার শরীফের মসজিদে জোহরের নামাজ আদায় করেন তিনি। এর আগে ও পরে তিনি চরমোনাই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ করেন। 

    নামাজ শেষে জাহিদ ফারুক চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং তার ভাই ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে মতবিনিময় করেন। 

    মতবিনিময় এবং গণসংযোগকালে জাহিদ ফারুক দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করার আহবান জানান। 

    এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাবুল তার সঙ্গে উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ