ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি
  • উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : আবুল হাসানাত আবদুল্লাহ

    উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : আবুল হাসানাত আবদুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আপনারা অনেক প্রধানমন্ত্রী পাবেন তবে শেখ হাসিনার মতো এমন মমতাময়ী, মানবতার মা প্রধানমন্ত্রী আর পাবেন না। কারণ শেখ হাসিনার ধমনীতে বইছে জাতির পিতা বঙ্গবন্ধুর রক্ত। আর তিনিই একমাত্র প্রধানমন্ত্রী, যার জন্ম এই বাংলাদেশে হয়েছে। 

    অন্য প্রধানমন্ত্রীর জন্ম এদেশে হয়নি। তাই এই দেশের জন্য, মাটির জন্য তাদের কোন দরদও ছিল না। বয়সের কারনে এটাই হয়তো আমার শেষ নির্বাচন! আমার পিতার মতোই আপনাদের সেই রকমই ভালবাসি। আপনাদের ভোটেই এমপি, মন্ত্রী, চিফ হুইপ হয়েছি। 

    রোববার দুপুরে উপজেলার বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বাদশ সংসদের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, সরকার উন্নয়নের অব্যাহত ধারাবাহিকতা বজায় রেখে জঙ্গিবাদ, সন্ত্রাস আর অগ্নি সংযোগকারীদের ঐক্যবদ্ধভাবে প্রত্যাখ্যান করে ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় আপনাদের ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।

    বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, বাগধা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, সাবেক ছাত্রলীগ নেতা মিঠুন কুমার বিশ্বাস, যুবলীগ নেতা কমল বিশ্বাস প্রমুখ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ