ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ‘ভোট দিয়ে বিশ্ব মোড়লদের জানান আমরাই সরকার নির্বাচিত করি’

     ‘ভোট দিয়ে বিশ্ব মোড়লদের জানান আমরাই সরকার নির্বাচিত করি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোটারদের উদ্দেশ্যে ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমাকে ভোট দেন আর না দেন তবে দেশ এবং জাতির স্বার্থে এবং দেশের স্বাধীনতার স্বার্থে ভোটকেন্দ্রে ভোট দিয়ে বিশ্ব মোড়লদের জানান দেন যে, আমরা বাঙালি জাতি আমাদের ভাগ্য নির্ধারক। আমরাই সরকার নির্বাচিত করি।


    আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিন। আগামী ৭ জানুয়ারি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আপনারা সবাই শরিক হন।

    আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হবে জানিয়েছেন করে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন গণতন্ত্র রক্ষার  নির্বাচন। এই নির্বাচন স্বাধীনতা রক্ষা নির্বাচন। দেশের সর্বমুহূর্ত রক্ষার নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি ধারাবাহিকতা রাখার নির্বাচন।

    রোববার(২৪ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে নির্বাচনী জনসংযোগের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

    ঢাকা-১৩ আসনে অত্যন্ত উৎসবমুখর নির্বাচনী পরিবেশ রয়েছে৷এই আসনে আরও প্রার্থী রয়েছেন তারা সবাই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ৭ জানুয়ারি যে ভোট হবে তা হচ্ছে ভোটারদের উৎসব।

    এরপর তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সপ্তম দিনের প্রচারণা শুরু করেন।  

    এ সময় নির্বাচনী প্রচারে আরও অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ