ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ফের বাড়ল স্বর্ণের দাম, প্রতি ভরি ১ লাখ ১১ হাজার

    ফের বাড়ল স্বর্ণের দাম, প্রতি ভরি ১ লাখ ১১ হাজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দেশের বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় ছয় দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সব চেয়ে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
    এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। আজ রোববার থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
    শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়।


    এর আগে গত ১৯ ডিসেম্বর ৩০, ২৭, ১৯, ০৫ নভেম্বর, ১৬ ও ২৭ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়। ৭ দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১২ হাজার ২৪৯ টাকা। 
    আজ রোববার থেকে আবারও স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। এছাড়া গত ৭ ডিসেম্বর, ১ ও ৫ অক্টোবর এবং ২৮ সেপ্টেম্বর তিন দফা স্বর্ণের দাম কমানো হয়। তখন তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমে ৫ হাজার ৯৫০ টাকা।
    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।


    নতুন মূল্য অনুযায়ী, সব চেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে এক লাখ ৬ হাজার ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৮ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৮৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। 


    আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৭৫ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
    এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার ২ হাজার ৯৯ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


    এর আগে গত ১৯ ডিসেম্বর সব চেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯ হাজার ২৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে এক লাখ ৪ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৩৩  টাকা বাড়িয়ে ৮৯ হাজার ৪০৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৮১৭ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়।


    এদিকে স্বর্ণের অলংকার কিনতে ক্রেতাদের বাজুস নির্ধারিত দামের থেকেও বাড়তি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের অলংকার বিক্রি করা হয়। 

    সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৫০০ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী এক ভরি স্বর্ণের অলংকার কিনতে ক্রেতাদের প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার বেশি গুনতে হবে।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ