ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • সিএমএইচে ভর্তি হলেন কেসিসি মেয়র

    সিএমএইচে ভর্তি হলেন কেসিসি মেয়র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক। আজ শনিবার দুপুরে তাকে হাসপাতালের ৩০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়। এখানে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করে তার অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে।

    মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা জানান, শনিবার সকালে খুলনা থেকে রওয়ানা হওয়ার পর দুপুরে ঢাকায় পৌঁছে সিটি মেয়রকে সরাসরি সিএমএইচে নেওয়া হয়।  

    জানা যায়, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ইউরোলজি রোগে আক্রান্ত হয়েছেন। গত ১৫ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে এ তথ্য জানান। এরপর তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয়। অসুস্থতার কারণে তার প্রোস্টেট গ্লান্ড অপারেশন করাতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

    এদিকে তার সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। পরিপূর্ণভাবে সুস্থ হয়ে ফিরে এসে পূর্বের মত যাতে নগরবাসীর সেবা করতে পারেন সকলের কাছে সেই দোয়া কামনা করেছেন তিনি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ