ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • সিলেট থেকে আজ নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    সিলেট থেকে আজ নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে,  বুধবার সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জেয়ারত করবেন। বিকেলে সিলেট সরকারী আলীয়া মাদ্রাসাহ মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী  জনসভায় যোগ দিবেন।

    বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগেও সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

     প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে সিলেটে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও  রাস্তাঘাটসহ পুরো সিলেট নগরী নতুন সাজে সজ্জিত করা হয়েছে।  

     নগরীর বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার, লামাবাজার, সুরমা পয়েন্ট, তালতলা, দরগাহ গেট, আম্বরখানা ও বিমানবন্দর সড়ক সংস্কার করা হচ্ছে। সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শোভা বর্ধনকারী ফুল গাছ লাগানো হয়েছে। নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ প্রস্তুত। নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে জনসভাস্থলকে প্রস্তুত করা হয়েছে। জনসভায় ঐতিহাসিক কলরেডি মাইক লাগানো হয়েছে। 

    এসকল কাজ তদারকি করছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। একাজে সার্বিক সহযোগিতা করছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো, আনোয়ারুজ্জামান চৌধুরী। জেলা ও মহানগর আওয়ামী লীগ আশা করছে ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে কয়েক লাখ লোকের জনসমাগম ঘটবে। 

     সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো, আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, জাতির পিতার কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা ও হৃদয়ের সকল ভালোবাসা দিয়ে বরণ করে নিতে সিলেট প্রস্তুত হয়েছে। সিলেটের উন্নয়নে তার অসামান্য অবদানের জন্য আমরা তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। সিলেটবাসী আসন্ন নির্বাচনে এর প্রতিদান দেবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ